ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৫

বাঁশখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই আসামি গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রমিজ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় গোপনে খবর পেয়ে পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী প্রধানসড়কের ফুটখালী ব্রিজের উপর অভিযান পরিচালনা করে দেড় হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই মাদক কারবারির বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন হোয়াইক্যংয়ের মধ্যম হ্নীলায়।

পৃথক আরেক অভিযানে একইদিন সকালে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের অলিশাহ মাজারের সামনে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রমিজ কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামি একই এলাকার কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত কালা আমিনের পুত্র।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'পৃথক দু'টি অভিযান পরিচালনা করে থানা পুলিশের বিশেষ টিম দেড় হাজার পিস ইয়াবাসহ একজনকে এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতারপূর্বক আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।'মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram