ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৬
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৬

আনোয়ারায় মানুষের মনে জায়গা করে নিয়েছে এসিল্যান্ড দীপক ত্রিপুরা

আনোয়ারা উপজেলার সম্প্রতি ভূমিদস্যু, গণপরিবহনে নৈরাজ্য, সড়কের ফুটপাত দখলমুক্ত, ইভটিজিং, মাদকসেবী, মুদির দোকানের নৈরাজ্য, বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এসিল্যান্ড দীপক ত্রিপুরা।

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছেন। বিশেষ করে অসাধু ব্যবসায়ী ও অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এসব অভিযানে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরাও ছাড় পাননি।

স্থানীয়দের মতে, দীপক কুমার ত্রিপুরা একজন সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তা। তিনি আনোয়ারায় যোগদানের পর থেকে অনেক অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের “ঘুম হারাম” হয়ে গেছে। তার কঠোর অবস্থানের ফলে এলাকায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে দাবি করেন তারা।

আনোয়ারার সাধারণ জনগণ আশা প্রকাশ করে বলেন, দীপক কুমার ত্রিপুরা যদি এভাবেই দায়িত্ব পালন অব্যাহত রাখেন, তাহলে ভবিষ্যতেও তিনি যেকোনো সংকট ও নির্বাচনী পরিবেশে সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার ত্রিপুরা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি জানান, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। জনগণ যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে আনোয়ারা ভূমি অফিস সম্পূর্ণ দালালমুক্ত। কোনো সেবাপ্রার্থী ভূমি অফিসে এলে তাকে আর কোথাও যেতে হয় না। সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেই প্রয়োজনীয় সেবা ও সমস্যার সমাধান পাচ্ছেন। জনগণের সুবিধা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি সর্বদা জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram