ঢাকা
logo
প্রকাশিত : May 15, 2026

বাগেরহাটে ১২শ কেজির ‘লালবাদশা’র সঙ্গে ফ্রি ‘সোহেলি’

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল আকৃতির ব্রাহমাজাতের ষাঁড় ‘লালবাদশা’। প্রায় ১২০০ কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেওয়া হবে প্রায় ৩০ কেজি ওজনের ‘সোহেলি’ নামের একটি ছাগলও।

সরজমিনে গিয়ে দেখা যায়, স্বভাবে শান্ত হলেও বিশাল আকৃতির ‘লালবাদশা’কে গোয়াল ঘর থেকে বের করতে প্রয়োজন হয় ৩ থেকে ৪ জন মানুষের। চার বছর ধরে যত্নে-ভালোবাসায় গরুটিকে লালন-পালন করেছেন খামারি মোশাররফ শেখ।

তিনি জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, ভূষি, কাঁচা ঘাস, ভাতের মাড়, খুদের ভাত, ভুট্টা, কলা ও বিভিন্ন মৌসুমি ফল খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি।

খামারী মোশারেফ শেখ আরও জানান, শখের বসে গরু পালন শুরু করেছিলাম। অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি গরুটিকে। ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে মানুষ গরুটি দেখতে আসছেন, অনেকে দামও বলছেন। আশা করছি কোরবানির আগমুহূর্তে পছন্দমতো দাম পাব। আমি ১০ লাখ টাকা দাম চাচ্ছি, দরদামের সুযোগ রয়েছে।

মোশারেফ শেখের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, গরুটিকে সন্তানের মতো করে বড় করেছি। ডাক দিলেই কাছে চলে আসে। বিক্রি করতে কষ্ট হবে। তারপরও ছেলের পড়াশোনা ও সংসারের প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে। আমরা চাই গরুটি কোরবানির জন্যই বিক্রি হোক।

প্রতিবেশী মশিউর রহমান বলেন, প্রতিদিনই অনেক মানুষ গরুটি দেখতে আসছেন। এদের মধ্যে অনেকেই শুধু দেখতেই আসেন, আবার অনেকে দামও বলছেন। আমার দেখা দৃষ্টিতে লালবাদশা বাগেরহাটের অন্যতম বড় গরু।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাহেব বলেন, মোশাররফ শেখ একজন ভালো খামারি। এর আগেও তিনি বড় গরু তৈরী করেছেন। তার খামারে দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজা করা হয়েছে। আশা করছি কোরবানির আগমুহূর্তে তিনি ভালো দাম পাবেন।

তিনি আরও বলেন, এবার কোরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে মোট ৮৪ হাজার ৯৬৭টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর বিপরীতে জেলার চাহিদা ৭৭ হাজার ৮৮৯টি। ফলে চাহিদার তুলনায় জেলায় পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে বিভাগটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram