ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৭
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৬

কলাপাড়ায় ভেজাল জুস কারখানার মালিককে জেল-জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত একটি অবৈধ ‘ড্রিংকোর জুস’ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের নেতৃত্বে এবং কলাপাড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কোনো ধরনের লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই ম্যানুয়াল পদ্ধতিতে জুস উৎপাদন করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত প্রিজারভেটিভ ও রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন। পরে কারখানাটিতে উৎপাদিত জুস বাজারজাতের প্রস্তুতির প্রমাণও পাওয়া যায়।

এ ঘটনায় কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ও ৫২ ধারায় শাস্তি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ধরনের জুস মূলত শিশুরাই বেশি খেয়ে থাকে। অনুমোদনহীন রাসায়নিক ব্যবহারের কারণে এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

কলাপাড়াসহ সারাদেশে অবৈধ জুস কারখানা, বেকারি ও আইসক্রিম কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram