ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৫
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৬

মদনে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক-২

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০ টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন।

এ সময় ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তারই সহকারী শাহিন মিয়া (২৫) কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭ টি বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় চালক।
স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চালগুলো আটক করে। এ সময় চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায় চাল ভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।

জানতে চাইলে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, আমি এলাকায় নাই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না।

এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, 'খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।'

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দ হওয়া চাল ভর্তি ট্রাক ও চালক, হেল্পার থানায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram