ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2026

ধামইরহাট সীমান্তে গ্রাম ভিত্তিক বই পড়া কর্মসূচি শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের সীমান্তবর্তী গ্রামগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বই পড়া অভিযান শুরু হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বইমুখী করার লক্ষ্যে এ কর্মসূচি চলছে। উপজেলার আগ্রাদ্বিগুনে অবস্থিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

সীমান্তের বাতিঘর হিসেবে পরিচিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার এলাকার কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। গত সোমবার সকাল থেকে পর্যায়ক্রয়ে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন বাগানবাড়ী, পদ্মকুড়ি, হযরতপুর, কুমরইল, এন্দোয়া, ঝাড়কুড়ি গ্রাম থেকে এ অভিযান শুরু হয়।

এ বিষয়ে ঈদ পরবর্তী গত রোববার বিকেলে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এক উচ্চ পর্যায়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক গ্রীন ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো.আলমগীর কবির। বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো.আকতার হোসেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ, রাজশাহী জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.জিল্লুর রহমান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইসমাইল হোসেন মোস্তাক, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো.মোজাফ্ফর রহমান, ডিপিডিসি এর প্রকৌশলী গোলাম মোরশেদ, হামিম গ্রুপের প্রকৌশলী মনজুরুল ইসলাম, সহকারি অধ্যাপক বাবুল আকতার, আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রভাষক ফারুক হোসেন সবুজ, লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এয়ারলাইনসের হেড় অব অপারেশন সাদাত হোসেন, প্রধান শিক্ষক (অব.) আলহাজ্ব মো.তরিকুল ইসলাম, গ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. রায়হান পারভেজ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram