ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৯
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

সুনামগঞ্জ সদরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকতের উঠান বৈঠক

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওকত এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়ন এর সাদকপুর গ্রামে স্থানীয় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা আব্দুস সাত্তার সভাপতিত্বে বিএনপি নেতা শহিদুল ইসলাম রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওকত। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

উঠান বৈঠক প্রধান অতিথি শওকত বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের দুঃসময় থেকে আজ পর্যন্ত মাঠে কাজ করছি, আমি আশাবাদী দল সুনামগঞ্জ-৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ-৪ আসনের জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram