ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2026

সুন্দরবনের কচিখালী থেকে ১২’শ ফুট হরিণ ধরার মালা ফাঁদসহ সরঞ্জাম উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের কচিখালী বণ্যপ্রাণী অভয়ারণ্য থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ, ককসীট ভর্তি বরফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বনরক্ষীরা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ৫ শিকারী দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে কচিখালী বণ্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বুধবার (১৯ আগষ্ট) বিকেলে হেটে টহলের সময় কচিখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের দরজারখাল ও বাহির সুখপাড়ার মধ্যবর্তী গভীর সুন্দরবনের মধ্যে শিকারীদের পেতে রাখা হরিণ ধরার মালা ফাঁদ দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে বনের মধ্যে তল্লাশী শুরু করে।

এ সময় বনের মধ্যে সুন্দরী গাছের আড়ালে থাকা শিকারীচক্র বনরক্ষীদের দেখতে পেয়ে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে শিকারীদের পেতে রাখা ও বস্তাভর্তি আনুমনিক এক হাজার দুইশ ফুট মালা ফাঁদ, দুইটি ধারালো চাকু, একটি ককসীট ভরা বরফ, ধারালো দা একটি, ৫/৬ কেজি পলিথিন, হাত করাত একটি, সিদ্ধকরা আলুসহ হাড়ি ভরা রান্না করা ভাত ও ১০ কেজি চাউল এবং টংঘর বানানোর সামগ্রী জব্দ করেন। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার করা হরিণ ধরার মালা ফাঁদ আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram