ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2026

কেরানীগঞ্জে দুই হাসপাতাল ও তিন ফার্মেসিকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নানা অনিয়মের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে দুই হাসপাতাল ও তিন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই হাসপাতালকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং তিন ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোকাদ্দেস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ঝিলমিল হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার না থাকা, অপর্যাপ্ত অপারেশন থিয়েটার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। রেজিয়া তালেব হাসপাতালেও পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্সের ঘাটতি পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ঝিলমিল হাসপাতালকে ২ লাখ টাকা ও রেজিয়া তালেব হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রেজিস্টার না থাকায় লাজ ফার্মাসহ তিন ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক বলেন, চিকিৎসা সেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram