ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2025

ভাষাসৈনিক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে

ভাষাসৈনিক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগের দিন গতকাল শুক্রবার এই হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছিলেন।

আহমদ রফিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী।

তিনি বলেন, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। উল্টো সংক্রমণের ঝুঁকি আছে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু আজ আবার অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়।

আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই আহমদ রফিকের অবস্থা বিশেষ ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হওয়ায় খুবই মানসিক কষ্টে ছিলেন। শুক্রবার ছাড়পত্র পাওয়ার পর থেকে ল্যাবএইডের একজন নার্স, একজন কর্মচারী এবং আহমদ রফিকের পক্ষে একজন নার্স তার সেবায় নিয়োজিত ছিলেন। তার চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করছে ল্যাবএইড কর্তৃপক্ষ।

ভাষাসৈনিক আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram