

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় রাহুল মুছল্লী (৩০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম হোসেন এর বাড়ির সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অটোভ্যান চালক রাহুল গুরুতর আহত হন। তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
