ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2026

গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা সদরের এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম. বাবর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম. বাবর বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবাজের কোনো স্থান হবে না। নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ও্রতি পরও তিনি গুরুত্বারোপ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

পরে সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিবৃন্দ এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram