ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2026

সাতকানিয়ায় জমি বিরোধে সংঘর্ষের পর এক ব্যক্তির মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রবি চাঁন পাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. ইউনুস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ছদাহ গ্রামের আম্বিয়ার বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জায়গা-জমি পরিমাপের সময় মো. ইউনুসের সঙ্গে নুর আহমদ ও তার লোকজনের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে নুর আহমদ ইউনুসকে চড় মারেন। পরে ইউনুস বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরলে উভয় পক্ষের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা হয়। এ সময় ইউনুস অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত কেরানীহাটের আশ-শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফি জানান, আমরা জমি ভাগাভাগির কাজ করছিলাম। পাশের জমির মালিক হওয়ায় ইউনুস ও নুর আহমদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং পূর্ব থেকেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। একপর্যায়ে জমি পরিমাপের ফিতা ধরা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে নুর আহমদ ইউনুসকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram