

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবি'র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী কে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
আজ ৩০ জুলাই ২০২৬, সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৬-৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার অন্তর্গত রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিন এর নেতৃত্বে রহনপুর পৌর এলাকার হুজরাপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অ'ভিযানকালে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মোঃ নুর আলম (৪২) নামের এক চোরাকারবারী কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত চোরাকারবারী মোঃ নুর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলারবড়গাছি এলাকার মিরপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা ও ফাহিনুর বেগম দম্পতির ছেলে।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের ও মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান যে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
