ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2026

মার্কিন ভিসার ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দূতাবাসের

মার্কিন ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

ভ্রমণকারীদের ভিসায় উল্লেখিত শর্তগুলো অনুসরণ করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা সংশ্লিষ্ট দেশে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাস জানিয়েছে, আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব।

ভিসার অপব্যবহার করলে বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram