ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2026

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

সরকারি কাজে বাধা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতিহাসপড়ুন

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংকট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার সময় আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি প্রদান করেন এবং দায়িত্বরত এক নিরাপত্তা সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি ও বিমানবন্দরে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলা দায়েরের পর আজই মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram