ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ‘গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে ২২ ও ২৩ জুলাই দুই দিনব্যাপী এ বৈঠকের আয়োজন করা হয়।

গোলটেবিল বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন দৈনিক সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য সমাচার-এর সম্পাদক মো. আবু ফাত্তাহ।

অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সাধারণ সম্পাদক রামাকান্তা দে বাংলাদেশি দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।

আয়োজক সূত্রে জানা যায়, বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram