ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত অডিটোরিয়ামে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতিয়ারা পারভীন, সফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুল আলম বাচ্চু, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ।

২০২৫-২০২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram