ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান ও মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের সেমিনার রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

আগামী সপ্তাহের মধ্যেই নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদককে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

এর আগে ইসলামী আন্দোলন বরিশাল জেলার মজলিসে শূরা অধিবেশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান আলোচক ছিলেন সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, ‘ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই। আদর্শ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান আলোচক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, ‘শূরা ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সংগঠনের অগ্রগতিকে ত্বরান্বিত করে।

ইসলামী আন্দোলন জেলা কমিটির বর্তমান সদস্য উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শূরা সদস্য এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিন-নির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অধিবেশনের শেষাংশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পড়ানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram