

সম্প্রতি জাইকা বাংলাদেশের প্রধান নির্বাহীর পরামর্শক আমাদা কিয়শি ও আন্তর্জাতিক হেলথ ট্রাভেল বিশেষজ্ঞ শাব্বির আহমদ তামিম ঢাকায় এক বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠককালে মি: আমাদা কিয়শি জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে জাইকা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং আগামীতে বাংলাদেশ নিয়ে তাদের বড় পরিকল্পনা আছে।
দুই দেশের হেলথ ট্রাভেল সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য তিনি মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীমের সহযোগিতা কামনা করেন।
শাব্বির আহমদ তামীম বলেন, আগামী দিনে দুই দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়ায় জন্য মেডিএইডার সব সময় জাপানের পাশে থাকবে। তিনি মি: আমাদাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকার জন্য।
