ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২০
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে গড়ে তোলার অঙ্গীকার উপাচার্যের

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। তিনি বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. ইসরাফিল শাহীন বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কাজে স্থানীয় জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান বাকি।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ছবিকান্ত দেব, নুরুল হক, ফারুক আহম্মদ, বিপ্লব, আনোয়ার হোসেন আকাশ, এ কে আজাদ, আনোয়ার হোসেন জীবন, নাজমুল হোসেন, নোমান ও সবুজসহ অন্যান্য সাংবাদিক।

সভায় সাংবাদিকেরা নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। উপাচার্য এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram