

নেপাল থেকে দেশে ফিরেই গ্রেফতার হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরকসহ ২৯টিরও বেশি মামলা রয়েছে। জেনেভা ক্যাম্পে মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণে পিচ্চি রাজার সক্রিয় ভূমিকা ছিলো।
পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থেকে মোহাম্মদপুর থানা এলাকায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছে পিচ্চি রাজা।

