ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ১৭

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাত্র ৮ শতক জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার পর আরও দুই থেকে তিনজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর তিন টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় একাধিকবার সালিশ ও গ্রাম আদালতে শুনানি হলেও কোনো সমাধান হয়নি।

সোমবার বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মাছ ধরার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত কোঁচা দিয়ে সহিদুল ইসলামকে আঘাত করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

গুরুতর আহত অবস্থায় সহিদুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী থানা অপিসার ইনচার্জ মো: রুহুল আমিন জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষে কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram