ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

বালিয়াকান্দিতে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু, মা হাসপাতালে

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাঘা গ্রামের অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরিফা (১১) আর নেই। বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভোররাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হয় আরিফা ও তার মা। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরিফার মৃত্যু ঘটে। তার মা বর্তমানে ফরিদপুরের হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরিফার মৃত্যুতে অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ২ দিন আগেও রাজবাড়ী সদরের মুরালিপুরে বিষধর সাপেড় কামড়ে রিদয় (২৩) নামে এক যুবক সদর হাসপাতালে মারা গেছে।

অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, গতকালও যাকে শ্রেণিকক্ষে পাঠদান করিয়েছি, হাসি-খুশি সেই নিষ্পাপ মেয়েটি আজ আমাদের মাঝে নেই, এই করুণ মৃত্যু সত্যিই মেনে নেওয়ার মতো নয়।

শোকবার্তায় আরও বলা হয়, মহান রাব্বুল আলামিন যেন নিষ্পাপ শিক্ষার্থী আরিফাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার মাকে দ্রুত সুস্থতা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য আল্লাহ তাআলা ধৈর্য ও শক্তি দান করুন এই দোয়া করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram