ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৩
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

বিইউপি-তে 'Freshers' Reception 2025 - 2026' অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক আয়োজিত২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের 'ঋৎবংযবৎং' জবপবঢ়ঃরড়হ২০২৫-২০২৬' অনুষ্ঠানটি গত ২৯(এফএএসএস) ও ৩০ (এফএসটি) এপ্রিল এবং ১০ (এফবিএসএবং এফএসএসএস) মে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিইউপি-তে ভর্তি হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

তিনি শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, এবং আত্মবিশ্বাসকে একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হিসেবে উল্লেখ করেন। উপাচার্যমহোদয় বলেন, বিইউপি শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষে নয়বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও উল্লেখ করেন যে, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিইউপি ফলাফলভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram