ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

জ্বালানির দাম বাড়ছে না এপ্রিলে

এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না। তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয় যে করা হবে কি না সেটি এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেছেন, পেট্রোল-অকটেন নেই এমন নয়, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুত, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারাদেশে ৩ মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। কৃষককার্ডের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে।

দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram