ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

রমজান ঘিরে ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত হচ্ছে : আহমাদুল্লাহ

বিশিষ্ট ইসলামিক স্কলার আহমাদুল্লাহ জানিয়েছেন, ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করছেন। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।

তিনি আরো জানান, রমজানের আমলে সমৃদ্ধ করতে ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম 'মাহে রমজানের ২৭ আমল' বইটিও দেওয়া হচ্ছে উপহার হিসেবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram