ঢাকা
logo
প্রকাশিত : February 4, 2026

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযানে দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ১২টায় সমাবেশে অংশ নিবেন তিনি। এরইমধ্যে জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতা–কর্মীরা।

ইতোমধ্যে বরিশাল ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে শুরু করেছেন। লঞ্চ, স্পিডবোট, যে যেভাবে পারছেন ছুটে আসছেন তারেক রহমানের সমাবেশে।

বরিশাল বিভাগের ২১ টি আসনের প্রার্থীকে ভোটারদের সামনে তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সেই সঙ্গে আগামীর দেশ গড়ার পরিকল্পনা ও স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চিন্তাভাবনাও উঠে আসবে,সমাবেশের বক্তব্যে।

দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের বরিশাল সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মধ্য দিয়ে ভোটের প্রচারে যেমন গতি বাড়বে, তেমনি সাধারন জনগণও আশ্বস্ত হবে বিএনপি মনোনীত প্রার্থী'র প্রতি।

বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশ অংশ নেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram