ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2026

৫০ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

হিলি প্রতিনিধি: একমাস ২০দিন বন্ধ থাকার পর আজ থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। বুধবার দুপুরে চাল বোঝাই দুটি ট্রাক ভারত থেকে দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরে পুনরায় চাল আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের ডিপি ইন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করেন। বেশ কিছুদিন বন্ধের পর বন্দরে পুনরায় চাল আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে উর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে আনতে গত ১৮ জানুয়ারি ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।

আমদানির সকল প্রক্রিয়া শেষে আজ দুপুর থেকে হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। আমদানি পুরোদমে শুরু হলে প্রতি কেজি চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা।

বর্তমানে হিলি বন্দরে প্রতি কেজি চিকন জাতের শম্পা চাল ৭০ থেকে ৭১ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram