ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

নির্বাচনি প্রচারণায় বিএনপি প্রার্থীদের মানতে হবে ৭ দফা নির্দেশনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পরিচালনায় ৭ দফা নির্দেশনা দিয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আসছে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হতে যাচ্ছে। নির্বাচনি প্রচারণাকালে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপসংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে পালনের আহ্বান জানানো হচ্ছে।

৭ নির্দেশনা হলো-
১. ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার, ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।
২. নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
৩. নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।
৪. ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।
৫. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।
৬. কোনো প্রার্থী কোনো নির্বাচনি এলাকায় ২০টির অধিক বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।
৭. নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram