

বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিকশা প্রাইভেট চালক দলের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিকশা প্রাইভেট চালক দলের উপদেষ্টা জনাব এন. এস. ডালিম সিকদার ভাই।
এছাড়াও বক্তব্য রাখেন দলের বিপ্লবী সভাপতি জনাব রবিউল ইসলাম রবি ভাই এবং সাবেক ছাত্রনেতা ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহেদুল ইসলাম জাহিদ ভাই।
আরও বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা।শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
