ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৬

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, দায়িত্বে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠ পর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং ও গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে দলটির 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি' পুনর্গঠিত হলো।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে এই কমিটির চেয়ারম্যান ও সেক্রেটারি করা হয়েছে।

গত নভেম্বরের শুরুতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার কথা গণমাধ্যমে জানানো হয়। তখন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয় এবং তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছিল। এর মধ্যে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

এছাড়া, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর গত ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিনই তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে এই কমিটি পুর্নগঠনের জন্য বলা হয়।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাড. জহিরুল ইসলাম মুসা, অ্যাড. হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram