ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

ধানের শীষের প্রার্থী থাকতেও ভাড়া করতে হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ২৫ বছর এই আসনে কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। ২০১৮ সালে বিএনপি থেকে উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২৫ বছরের এই দীর্ঘ সময়ে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। কিন্তু তা না করে প্রার্থী ভাড়া করতে হয়েছে। সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। মূলত হাঁস যেমন বাঘ হয় না, তেমনি খেজুর গাছ ও ধান নয়। কারণ ধান হচ্ছে মানুষের প্রাণ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

বিগত ১৭ বছর শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছি দাবি করে তিনি আরও বলেন, তাই মানুষ আমাকে ভালোবাসে। কারণ গত ১৭ বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রেখেছিলেন, যখন নেতাকর্মীদের ধান ক্ষেত আর বিলে রাত কাটাতে হয়েছে তখন মানুষ আমাকে কথা বলতে দেখেছে। তখন তারা আশ্বস্ত হয়েছিল কেউ না কেউ আছে তাদের জন্য কথা বলার। তাই আপনারাও আমাকে ছেড়ে যাবেন না।

প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মওলানা জুনায়েদ আল হাবীব। বিদ্রোহী প্রার্থী হওয়া রুমিন ফারহানাকে বিএনপি ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram