ঢাকা
logo
প্রকাশিত : December 27, 2025

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি ছাড়াও ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই টানা তিন দিনের ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

এছাড়া সংশোধিত সময় অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।

আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।

অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা)। সবশেষ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram