ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৭
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

‘প্রতিশোধে বিশ্বাসী নই, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই’

কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করার নাম রাজনীতি না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আমার ইনসাফের রাজনীতি ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্য রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাতের কাজের একটি ব্যাগ শেয়ার করে তিনি লেখেন, আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম! ব্যাগটা জেলের ভিতরে এক বন্দি বানিয়েছিল! তার কাছ থেকে কিনেছিলাম! জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা! প্রশ্ন করা হয় নি ছেলেটাকে! গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী বন্দি ছিলো, মিথ্যা মামলায়! আমার নিজের জেলার হাজার ছেলের পুরো জীবন শেষ হয়ে গেছে !”

আওয়ামী লীগের সময় ১১০ মামলার আসামি ছিলেন জানিয়ে তিনি বলেন, “আমি নিজে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের এর করা ১১০ এর বেশি মামলার আসামি ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম! কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে! আসিফ নজরুল একবার পত্রিকায় লিখেছিলেন একটি কলাম "রাষ্ট্র বনাম মির্জা ফখরুল"! জেলে মাটিতেও শুতে হয়েছিল ! আমাদের বলা হয়েছে, নির্বাচনে আসুন, মুক্তি পাবেন! আমরা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করিনি! ৭ বার জামিন রিজেক্টেড হয়েছে!”

নিজের অভিজ্ঞা জানিয়ে তিনি লেখেন, “আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের উপর কি অত্যাচার হয়েছে! সারা শরীর জুড়ে অত্যাচারের দাগ! এদের অনেকের সারা জীবন, ভবিষ্যৎ শেষ হয়ে গেছে জেলে! পড়াশুনা হয় নি, সংসার হয় নি! এদের পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে ! যারা মাঠের রাজনীতি করে না, তারা কোনো দিন জানবে না এদের স্ট্রাগল! কথা নিয়ে অনেক রাজনীতি করা যায়, ফ্যাসিজম এর সামনে দাঁড়িয়ে জেলে যেতে পারে না সবাই!”

তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে! হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে! আমরা প্রতিশোধে বিশ্বাসী নই ! আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করবো এবং শাস্তি নিশ্চিত করবো। যে যেই অন্যায় করেনি, তাকে সেই অন্যায়ের জন্য হয়রানী কেন করা হবে? কোন নিরপরাধ মানুষ কে হয়রানি করার নাম রাজনীতি না।আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram