ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2026

গভীর সমুদ্রে জেলের জালে উঠল বিরল ভোলা পোয়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ভোল পোয়া। বড়চোখা পোয়া ও সাদা পোয়া নামেও পরিচিত এ মাছটির ওজন প্রায় ৩ কেজি। সোমবার সকালে মাছটি আলিপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে আনা হয়।

পরে স্থানীয় ব্যবসায়ী রাকিবুল ইসলাম ১১ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন। জানা গেছে, এমএস সিফাত ট্রলারের মাঝি শাইখুলের জালে মাছটি ধরা পড়ে। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে খোলা ডাকের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মণ দরে বিক্রি হয়। বিরল মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন এবং অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

মাঝি শাইখুল বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ বড় আকৃতির এ মাছ জালে উঠে আসে। এত বড় ও ব্যতিক্রমী মাছ আগে খুব একটা দেখিনি। জালে এমন মাছ উঠবে আমরা ভাবতেও পারিনি।

ক্রেতা রাকিবুল ইসলাম জানান, ঢাকার একজন ব্যবসায়ীর অর্ডারে মাছটি কিনেছেন। ঢাকার ব্যবসায়ী মাছটি বিদেশে রপ্তানি করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, এ ধরনের মাছ সচরাচর কেনার সুযোগ পাওয়া যায় না। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলেছি।

স্থানীয়রা মনে করছেন, বিরল প্রজাতির মাছ ধরা পড়া কুয়াকাটার সামুদ্রিক সম্পদের সম্ভাবনা নতুন করে সামনে এনেছে। অনেকে খবর শুনে আগ্রহ প্রকাশ করেছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রে এ ধরনের ভোল পোয়া ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক। বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। মাঝে মাঝে বিরল প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এসব তথ্য ভবিষ্যতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram