ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2026

শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস, ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো শিক্ষককে

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের এ.কে.ফজলুল হক (লাভলু) এর শেষ কর্মদিবস ছিল আজ। এ উপলক্ষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। পরে সাজানো প্রাইভেটকারে তাঁকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা। গাড়িটির সামনে ছিল প্রায় ৪০টি মোটরসাইকেলের বহর। প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রী সালেহা বেগম, দুই কন্যাও গাড়িতে ছিলেন। কলেজের পক্ষ থেকে ওই শিক্ষককে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

অবসরজনিত বিদায় অনুষ্ঠানে ওই শিক্ষক আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, অবসরে যাওয়ার দিনে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে এমন সম্মান পাবো তা কখনো ভাবিনি। আমার খুবই ভালো লেগেছে। এমন রাজকীয় বিদায়ের কথা আমি জীবনে কখনো ভুলতে পারবো না।

সোমবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এম এ রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দি মাস্টার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কবির হাসান, কলেজের উপাধ্যক্ষ এস এম জাকির হুসাইন, বাংলা বিভাগের প্রধান মুহম্মদ আবদুল আলীম, ফারুক হোসেন, মাহমুদুল হক শামীম, খাইরুন নাহার মল্লিক, হামিদুর রহমান, ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী সুমি আক্তার প্রমুখ।

কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, ফজলুল হক লাভলু শুধু একজন ভালো শিক্ষকই ছিলেন না, তিনি একজন ভালো মনের মানুষও ছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

কলেজ সূত্রে জানা গেছে, এ কে ফজলুল হক লাভলু ১৯৯২ সালে উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান এবং শেষ কর্মদিবস পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram