ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2025

ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

ফিলিস্তিনি জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরাইলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তারেক রহমান বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন, দখলদারত্ব ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবরই তাদের পাশে দাঁড়িয়েছে এবং এখনো সেই অবস্থান বজায় রেখেছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সরকারের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার খবরকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা।

তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণের ভূমি, সংস্কৃতি, ইতিহাস ও অস্তিত্বের ওপর যে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন তা একধরনের পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নির্মূলের চেয়ে কম নয়। এটি মানবতাবিরোধী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি নাগরিক বসবাস ও কর্মরত আছেন। ইসরাইলি সরকারের এই দমননীতির ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ইসরাইলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা এবং এর বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

একই সঙ্গে গাজায় ইসরাইলি সরকারের হাতে সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে দ্রুত রায় ঘোষণারও অনুরোধ জানান তিনি। যাতে ফিলিস্তিনি জনগণের চলমান দুঃখভোগ আর না বাড়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram