ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৫

শুল্ক ইস্যু: বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা শুরু আজ

২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন।

আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নিচ্ছেন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত বাণিজ্য সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

এর আগে ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক হারের চিঠি পাঠানোর পর বাংলাদেশ প্রথম দিকেই আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি।

২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার অগ্রগতির ভিত্তিতে এই চুক্তি দ্রুত চূড়ান্ত করার আশা করছে বাংলাদেশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram