ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৫
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

সচিবালয়ে আন্দোলন: প্রতিদিন এক ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি ঘোষণা করেছেন সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা।

আজ বুধবার সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর। এ সময় উপস্থিত ছিলেন অপর কো চেয়ারম্যান নুরুল ইসলাম ও নজরুল ইসলাম।

বাদিউল কবীর বলেন, এই কালো আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের ক্ষেত্রে মোটামুটি একটা সবুজ সংকেত পেয়েছি।

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে উপদেষ্টাগণ এটা নিয়ে কথা বলবেন। আন্দোলনের ফসল হিসাবে আমাদের দাবি নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আজকে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সচিব মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলেছেন। ওনারা পরিষ্কার করে কিছু না বললেও আমাদের বুঝতে বাকি নেই।

তিনি বলেন, এই পরিস্থিতিতে আমরা আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যাপ্ত এক ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করব। হাসপাতালসহ অন্যান্য জরুরি সেবার ক্ষেত্রে প্রয়োজনে আরো কম সময় কর্মবিরতি চলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram