ঢাকা
logo
প্রকাশিত : May 29, 2025

দুর্গাপুরে চলন্ত মোটরসাইকেল থেকে কলেজ শিক্ষিকার ব্যাগ ছিনতাই

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে এক কলেজ শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে দুর্গাপুর ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন ছিনতাইয়ের শিকার ওই নারী।

জানা গেছে, ছিনতাইয়ের শিকার সাবরিনা ফেরদৌস দুর্গাপুর ফাজিল মাদরাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের শিক্ষিকা। তিনি রাজশাহী শহর থেকে কলেজে আসার উদ্দেশ্যে বানেশ্বর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে পথিমধ্যে দুর্গাপুর ফারার সার্ভিসের কাছে পৌছালে রাস্তায় একটি বাইক দিয়ে দুইজন হেলমেট পরে ছিনতাইকারী এসে টান দিয়ে তার হাত থেকে ব্যাগে থাকা কিছু টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

সাবরিনা ফেরদৌস জানান, আমি রাজশাহী শহর থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা যোগে পথিমধ্যে দুর্গাপুর ফারার সার্ভিসের কাছে পৌছালে একটি বাইক দিয়ে দুইজন এসে চলন্ত অবস্থায় আমার হাত থেকে টান দিয়ে আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। এভাবে হাত থেকে টান দিয়ে ব্যাগের ভিতরে থাকা মোবাইল কিছু টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবে সেটা আমার অকল্পনীয় ছিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দুরুল হোদা বলেন, ছিনতাইয়ের ঘটনায় আশপাশের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করা হবে। আর ছিনতাইয়ের সাথে জড়িতদের দ্রুত ধরতে ও বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষিকাকে সর্বোচ্চ আইনি সহায়তা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram