ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০০
logo
প্রকাশিত : মে ২৯, ২০২৫

সিঙ্গাইরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

মোবারক হোসেন, সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সিঙ্গাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। এতে অংশগ্রহণ করে সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মো: ইউনুছের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি, এম আব্দুল হান্নান।

বক্তব্য শেষে মানিকঞ্জ সরকারি দেবন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বদর উদ্দিন আহাম্মদের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইসলামপুর নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উপমা রায়। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইতিরানী সাহা সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র মালো, সদস্য বেনী মাধব সরকার, সদস্য হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিকী, রাধে শ্যাম সহা ও সাংবাদিক মোবারক হোসেনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram