ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2025

স্পেকট্রাম লিডারশিপ কনফারেন্স ২০২৫

স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম (প্রা.) লিমিটেড-এর উদ্যোগে ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে উলুখোলার সিসিইউএলবি রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজন করা হয় “স্পেকট্রাম লিডারশিপ কনফারেন্স ২০২৫”। সম্মেলনে স্পেকট্রামের বিভিন্ন বিভাগের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিবর্গ ও ম্যানেজমেন্ট টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানের সাফল্য উদযাপন, চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ। এবারের কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল “সিনার্জি ব্রিংস সাকসেস”। সম্মানিত উপদেষ্টা প্যানেলের উপস্থিতিতে অনুষ্ঠানটি অলংকৃত করেন সি4 ইন্জিনিয়ারিং এর খালেদ সামস, নেবুলা ডিজিটালের চেয়ারম্যান জনাব সৈয়দ তানভীর হোসেন, গ্রামীণফোনের হেড অব লার্জ কর্পোরেশনস ও বিজনেস ডিভিশনের পরিচালক জনাব এম শাওন আজাদ এবং পেপার রাইমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ক্রিয়েটিভ অফিসার জনাব আবু জাফর মোহাম্মদ সাইফুদ্দিন।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সম্মেলনের প্রথম পর্বে ১৩টি বিভাগের প্রতিনিধিরা তাদের দলের সাফল্যের বিবরণ, চ্যালেঞ্জ, শিক্ষণীয় অভিজ্ঞতা এবং ২০২৫ সালের জন্য কর্ম-পরিকল্পনা তুলে ধরেন।

উপস্থাপনা শেষে একটি মতবিনিময় ও পরামর্শমূলক সেশনের আয়োজন করা হয় যেখানে সম্মানিত উপদেষ্টাগণ তাদের মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনার মূল বিষয় ছিলো ভবিষ্যতের কর্ম-কেীশল এবং ব্যক্তি ও দলগত দক্ষতার উন্নতি সাধন।

অনুষ্ঠানের সমাপ্তি হয় স্পেকট্রামের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে উপদেষ্টাদের মূল্যবান পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিষ্ঠানের সফলতায় দলনেতাদের প্রয়াস ও অবদানের জন্য ধন্যবাদ জানানোর মাধ্যমে।
এই সম্মেলনের মাধ্যমে স্পেকট্রাম নেতৃত্ব, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতি সুদৃঢ় করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি কার্যকর ও সম্ভাবনাময় বছরের অনুঘটক হিসেবে কাজ করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram