ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মলেনে তিনি এ ঘোষণা দেন।

অলি আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।’

এলডিপি সভাপতি বলেন, ‘এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমত তাদের দ্বায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে।’

নানা কর্মসূচিতে হাজার হাজার লোকের সমাগম হচ্ছে মন্তব্য করে তিনি এর পেছনে অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন। ছাত্রদের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি না করতেও আহ্বান জানান এলডিপি সভাপতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম–মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

এরই মধ্যে নানা পক্ষ থেকে জাতীয় নির্বাচনের দাবি উঠেছে। তবে অন্তর্বর্তী সরকার বলছে, প্রয়োজনীয় সংস্কার শেষে হবে নির্বাচন।

সর্বশেষ গত ৭ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram