ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2024

ছাত্রদলের ৩শ’ নেতাকর্মীকে বহিষ্কার, ৫শ’ জনকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

‘লেজুড়বৃত্তিক সংগঠন’ নিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করছি যে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা গত ১৫ বছর ধরে লেজুড়ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এ শব্দটি (লেজুড়ভিত্তিক) নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের দ্বিধা-বিভক্তি রয়েছে।’

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন বিশেষ করে আমরা যদি পরিচালিত হই, সেটিকে বিশেষ কোনো দোষের দেখছি না। আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের একটি মূলধারার রাজনীতি রয়েছে। তারা তো সেই আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে। সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা ছাত্রদল তো বিএনপির কোনো আদর্শ ছাত্রদের ওপর চাপিয়ে দেইনি।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা, আমাদের দল, আমাদের দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতির মধ্যে রয়েছে। আমরা ৩০০ ছাত্রদলের নেতাকর্মীকে বহিষ্কার করেছি, ৫০০ জনকে আমরা শোকজ করেছি।’

তবে গণমাধ্যমে সেই শোকজ কিংবা বহিষ্কারের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়নি বলে অভিযোগ তার।

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য রেখেই আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram