ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৬
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুইজনকে সংবর্ধনা

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই গুণীকে সংবর্ধনা দিয়েছে। এই দুইজন হলেন পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং তেঁতুলিয়ার পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন।

আমিনুল ইসলাম তারেক তামাক নিয়ন্ত্রণে তার অসামান্য অবদানের জন্য এ বছর জাতীয় সম্মাননা পেয়েছেন। তাকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়, যা গত ৩১ মে উসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, মাহমুদুল ইসলাম মামুনকে পরিবেশ নিয়ে নিরলস কাজ করার জন্য এ বছর জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। গত ২৫ জুন ঢাকায় তার হাতে এই পদক তুলে দেওয়া হয়েছিল।

গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের হলরুমে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবর্ধিত দুইজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে পরিবেশ কর্মী মামুনকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram