ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

বাবুগঞ্জে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মাধবপাশা বালিকা বিদ্যালয়ে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে 'হাইজিন কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এবং (টিএলটিএন)Transforming Lives Through Nutrition প্রকল্প ও (আইডিই) International Development Enterprises,Bangladesh এর সহযোগিতায় বুধবার (২৫ জুন) সকাল দশটায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচ তলায় এ হাইজিন কর্নার স্থাপন ও উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়েদা আখতার, বরিশাল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মেয়েদের বয়ঃসন্ধিকালে যে সমস্যায় পড়তে হয় তা স্বাভাবিক করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিয়মিত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram