ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তার এক বছরের ছেলে সন্তান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নলুয়া-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের বেড়বাড়ি বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমেদের স্ত্রী। নিহতদের লাশ উদ্ধার করেছেন সখীপুর পুলিশ।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে সখীপুর উপজেলার পাহাড় কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা হন আখি। বেড়বাড়ি বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মা-ছেলে সিএনজি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram