ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

এনসিপির ক্রাউডফান্ডিংয়ে প্রায় ১৪ লাখ টাকা অনুদান সংগ্রহ

সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং কার্যক্রম 'আপনার অনুদানে আগামীর বাংলাদেশ' ঈদের ছুটির মধ্যেও অভাবনীয় সাড়া পেয়েছে।

গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ঈদের সরকারি ছুটির সময়ে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশে বসবাসরত ৩২৬৫ জন নাগরিক মোট ১৩,৮১,৮১০ (তের লাখ একাশি হাজার আটশত দশ) টাকা অনুদান পাঠিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন, যা সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শেয়ার করেছেন।

কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭,৬৬,০০০ টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪,৯৮,২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১,১৭,৫৯৬.৪১ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।

এস এম সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভাইবোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন।

তিনি জানিয়েছেন যে, খুব শীঘ্রই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (donate.ncpbd.org) অনুদান পাঠাতে পারবেন।

মোস্তাফিজ তার পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তাদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, জনগণের সমর্থন থাকলে এই তরুণ দল কখনো পথ হারাবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram