ঢাকা
logo
প্রকাশিত : June 1, 2025

দেবহাটায় ১৭ বিজিবির অধীনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধন

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ১৭ বিজিবির অধীনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ জুন) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নবনির্মিত বিওপি ক্যাম্প উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদর দপ্তর বিএ-৪৫৫২ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি। তিনি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপি শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন।

এই বিওপি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার বিএ-৬৩৬০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারী, রিজিয়ন সদর দপ্তর যশোরের বিএ-৫৮৯০ লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসি, আর্টিলারী, পরিচালক (অপারেশন), নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৯০৮ লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্, ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার এফআইজি, যশোরের বিএ-৬১৪২ মেজর মোঃ আমিনুল ইসলাম, জি+, আর্টিলারীর অধিনায়ক সৈয়দ আব্দুর রউফ, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক বিএসএস-১০২৪৮৩ মেজর সুস্মিত শোভন দাস, নবনির্মিত ছুটিপুর বিওপির সুবেদার ইমান আলী, নায়েক সুবেদার ফিরোজ হোসেন, নায়েক আবুল কালামসহ রিভারাইন ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য ও বিজিবি কর্তৃক আমন্ত্রিত দেবহাটা রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি ছুটিপুর বিওপি উদ্বোধন শেষে বিওপিতে দুস্থ অস্বচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থ ১২০ জন সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় সীমান্ত সুরক্ষা, চোরাচালান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি বিজিবিকে দিকনির্দেশনা প্রদান করেন। শেষে প্রধান অতিথি ক্যাম্প প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram